ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আজ শনিবার সকাল আটটার দিকে চতুর্থ ধাপে
ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাতটার মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি
দেখা গেছে। নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী ও শ্রমিকদের বেশির ভাগই নির্বাচনে ভোট দেবে। এ কারণে ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের যাত্রী চলাচলে কোনো অসুবিধা হবে না। মোড়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং ও আখাউড়ার সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সকাল সাতটা থেকে ভোটার আসতে শুরু করেছে। আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

No comments:
Post a Comment