![]() |
| ওয়াডার বৈঠকে রাশিয়ান ডোপিংয়ের নতুন বিস্ফোরণ! ছবি: সংগৃহীত। |
রিও
অলিম্পিকের কয়েক মাস বাকি থাকতে আবারও ডোপ বিতর্কে টালমাটাল অ্যাথলেটিকস
দুনিয়া। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৪
সালের সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫ জন পদকজয়ী অ্যাথলেটই
ডোপ নিয়েছিলেন।
পুরো ব্যাপারটা জেনেও নাকি এর বিরুদ্ধে সামান্যতম কোনো
পদক্ষেপ গ্রহণ করেনি রাশিয়া। এর অনেক আগেই অবশ্য ওয়াডার তদন্তে বেরিয়ে
আসে, রাশিয়ান অ্যাথলেটদের ডোপ নেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা
করে আসা হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওয়াডার বৈঠকে নিউইয়র্ক টাইমসের
প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে বিশদ আলোচনা হয়। রুশ অ্যাথলেটদের পাশাপাশি
নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে কেনিয়ার অ্যাথলেটদেরও ডোপ পাপের কথাও তুলে
ধরা হয়েছে। প্রতিবেদনে রাশিয়ার ডোপ-পরীক্ষাগারের সাবেক প্রধান গ্রিগরি
রোডচেঙ্কোভকে উদ্ধৃত করে বলা হয়েছে, তাঁর জ্ঞাতসারেই ডোপপাপীদের
নমুনাগুলোকে নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটির
বিভিন্ন দিক যাচাই করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত
রোববার একটি অপরাধ-তদন্ত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটসে’
ভিতালি স্তেফানভ নামের একজন রাশিয়ান কর্মকর্তা স্বীকার করেছেন, গ্রিগরি
রোডচেঙ্কোভ নাকি তাঁকে বলেছিলেন, গত বছর সোচিতে অনুষ্ঠিত শীতকালীন
অলিম্পিকে রাশিয়ার সোনাজয়ী অ্যাথলেটদের মধ্যে কমপক্ষে চারজন নাকি নিষিদ্ধ
স্টেরয়েড নিয়েছিলেন। এ সব কারণে ওয়াডা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে
(আইওসি) আগামী রিও অলিম্পিকে সব অ্যাথলেটদের কেবলমাত্র ডোপ পরীক্ষার পরই
অংশগ্রহণের ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই প্রস্তাবে সমর্থন জানিয়ে
শুক্রবার আইওসিও শীতকালীন অলিম্পিকে অ্যাথলেটদের স্বচ্ছতা খতিয়ে দেখার কথা
বলেছে। এদিকে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘বানানো’ দাবি করেছে রাশিয়া।
দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো বলেছেন, ‘এরা আমাদের দুর্দান্ত
অ্যাথলেটদের বিশ্বের সামনে খাটো করার চেষ্টা করছে। পুরো বিষয়টিই বানোয়াট ও
যড়যন্ত্রমূলক।’ সূত্র: রয়টার্স।

No comments:
Post a Comment