Saturday, May 21, 2016

এম-জ্যামসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এম-জ্যামস মিউজিক অ্যাপ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন এম-জ্যামস। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করে ডিজিটাল এন্টারটেইনমেন্ট ও টেকনোলজি কোম্পানি মোবিমিডিয়া। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে তৈরি মিউজিক স্ট্রিমিং অ্যাপ এম-জ্যামস। স্মার্টফোনে এ অ্যাপটি ডাউনলোড করে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সনি এবং ওয়ার্নার মিউজিকের মতো প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি শিল্পীদের গান শোনা যাবে। সনি মিউজিক ইন্ডিয়ার সঙ্গে লাইসেন্সিং থাকায় এতে হিন্দি গানও থাকছে। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশনের ভিত্তিতে সার্ভিস হিসেবে ডাউনলোড করা যাবে। মোবিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ভ্যান হারওয়ার্ড বলেন, ইতিমধ্যেই বাংলাদেশে ডেটা সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা দিয়ে কাজ করছে মোবিমিডিয়া। এ তালিকায় যুক্ত হচ্ছে এম-জ্যামস।

No comments:

Post a Comment