![]() |
| খালেদা জিয়া |
বিএনপির
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেবেন
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ রোববার দুপুর ২টায় রাজধানীর
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত
হবে। খালেদা জিয়ার বিকেল ৩টায় ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য
জানিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ মে এ আলোচনা সভা
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের
বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দর্শন নিয়ে মূল্যবান
আলোচনা করবেন।

No comments:
Post a Comment