![]() |
| মীম |
সকালে
ঘুম থেকে উঠেই একগাদা কাজ। বেশির ভাগ কর্মজীবী নারীর প্রতিদিনের রুটিন
এটি। প্রতিদিনের এত কাজ, সাথে অফিসে যাওয়া-আসার পথের পলিউশনে ত্বক ম্লান
হয়ে যেতে থাকে দিন দিন। এত কাজের ভিড়ে সবসময়ই তো আর পার্লারে গিয়ে পরিচর্যা
করা হয়ে ওঠে না। এত ব্যস্ততায় থেকেও আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বজায়
রাখতে পারেন। নিজস্ব রুটিনের মধ্যে থেকেই ত্বকের যতœ কিভাবে করবেন সে
বিষয়েই জেনে নিন। সকালে উঠে আপনি যখন ফ্রেশ হতে যাবেন, সে সময় একটু ফেসওয়াশ
দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ঘুমানোর পর ত্বকে যে তৈলাক্ত ভাব থাকে, এটা চলে
যাবে। অফিসে যাওয়ার সময় একটু ময়েশ্চারাইজার লাগান। যদি কড়া রোদের মধ্যে বের
হতে হয় তাহলে সানস্কিন ব্যবহার করুন। ওয়াটার প্রুফ কাজল, লিপস্টিক ও
ফেসপাউডার ব্যবহার করুন। অফিসে দিনের প্রায় পুরোটা সময়ই চলে যায়। তাই
নিয়মিত কাজের ফাঁকে তিন থেকে চারবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সম্ভব না
হলে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে ফেলে একটু ময়েশ্চারাইজার, ফেসপাউডার, কাজল
লাগিয়ে নিন। সারা দিনের ধকলে আমরা যেমন কান্ত হয়ে যাই, তেমনি কান্ত হয়ে যায়
আমাদের ত্বক। বাসায় ফিরে কিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। স্ক্রাব দিয়ে
মুখ গলা, হাত, পায়ের ত্বক ঘষে ধুয়ে ফেলুন। বাসায় ফিরে গোসল করার অভ্যাস
থাকলে গোসল শেষে বডিলোশন ব্যবহার করুন। আর মুখে হালকা লোশন বা ক্রিম মাখুন।
শোয়ার আগে একবার মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। একটু নাইট ক্রিম মুখে মেখে
নিন। চোখের চার পাশে আইক্রিম লাগিয়ে ঘুমোতে যান। ছুটির দিনে অবশ্যই একটু
সময় নিয়ে ত্বকের যতœ নিন। মুখে, ফেসপ্যাক লাগান। মুলতানি মাটি, মধু, দই
দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি সব ধরনের ত্বকের যতেœ উপকারী।
বাজারে অনেক রেডি ফেসপ্যাক পাওয়া যায়। এগুলো কিনে ব্যবহার করতে পারেন।
মেনিকিউর ও পেডিকিউরও করে হাত পায়ে লোশন ম্যাসাজ করুন। বডি স্ক্র্যাবিং করে
লোশন ম্যাসাজ করে নিন। তাহলে ত্বক কোমল ও মসৃণ থাকবে।

No comments:
Post a Comment