এই
সময়ের জনপ্রিয় গীতিকবিদের মধ্যে অন্যতম রবিউল ইসলাম জীবন। ক্যারিয়ারের তিন
বছরের মাথায়ই ২০১০ সালে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ জেতেন
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে। ২০১১ সালে আবারো এই পুরস্কার পেয়ে সবাইকে তাক
লাগিয়ে দেন তিনি।
পরপর দু’বার গীতিকবি হিসেবে সঙ্গীতের সবচেয়ে বড় প্রাপ্তি! সিটিসেল
না থাকায় এ বছর চ্যানেল আইয়ের সাথে যোগ দেয় সিম্ফনি। ফলে নাম বদলে হয়ে যায়
‘সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। আর শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে এই
পুরস্কার পেয়েছেন রবিউল ইসলাম জীবন। ২০১০ সালের মতো এবারও তার হাতে
পুরস্কার তুলে দেন দেশের শীর্ষ দুই গীতিকবি কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার
ও মোহাম্মদ রফিকুজ্জামান। শুধু তা-ই নয়, পুরস্কার প্রদানকালে জীবনের মুখ
ছুঁয়ে মোহাম্মদ রফিকুজ্জামানের আশীর্বাদ করার দৃশ্যটিও নজর কেড়েছে
সঙ্গীতপ্রেমীদের।
তৃতীয়বারের মতো এই পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমি মুগ্ধ! অভিভূত! আনন্দিত! মানুষের ভালোবাসা আর দোয়ার বরকতেই এটা সম্ভব হয়েছে। এখন দায়িত্ব আরো বেড়েছে। চেষ্টা করব ভালো লেখার মাধ্যমে দায়িত্বটি পালন করার।’ এ দিকে রবিউল ইসলাম জীবনের লেখা গান গেয়েই এ বছর এই অ্যাওয়ার্ডে সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন লুইপা ও ঐশী।

No comments:
Post a Comment