Thursday, June 30, 2016

খালাস চেয়ে দুই ভাইয়ের আপিল

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক খালাস চেয়ে আপিল করেছেন। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী মাসুদ রানা। এর আগে ০১ জুন মানবতাবিরোধী অপরাধে মহিবুর রহমান বড় মিয়াকে ফাঁসি এবং তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

No comments:

Post a Comment