জ্যাসন রয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ের সুবাদে
শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। বুধবার ওভালে
বৃষ্টি-বিঘ্নিত চতুর্থ ওডিআই ম্যাচে রয় ১৬২ রান করে দলকে জয় পাইয়ে দেন। এর
ফলে ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০-এ এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছিল ৩০৫ রান। বৃষ্টির কারণে ৫০ ওভারের
খেলা ৪২ ওভারে কমিয়ে আনা হয়েছিল। জবাবে ইংল্যান্ড ১১ বল বাকি থাকতে মাত্র ৪
উইকেট হারিয়েই জয়ের টার্গেটে পৌছে যায়। চলতি সিরিজে এটাই ছিল শ্রীলঙ্কার
সর্বোচ্চ স্কোর।
এত বড় স্কোর করার টার্গেট ছিল ৪২ ওভারে। সেটাও তারা
অবলীলায় অতিক্রম করে যায়। জ্যাসন রয়ের ১৬২ রান কোনো ইংরেজ ব্যাটসম্যানের
দ্বিতীয় সেরা ইনিংস। তার বিরামহীন হার্ড, ক্লিন হিটিং শটগুলো শ্রীলঙ্কানদের
সিরিজে ফেরার সব আশা গুঁড়িয়ে দেয়। তিনি যখন দলীয় ২৮১ রানে বিদায় নেন, তখন
জয়ের কাছাকাছি চলে গেছে স্বাগতিক দল। তার ১১৮ বলের ইনিংসে ছিল ১৩টি চার আর
৩টি ছক্কা।

No comments:
Post a Comment