Sunday, June 19, 2016

ভাষাসৈনিক শিক্ষাবিদ মাওলানা হাসান শরীফ এর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রখ্যাত ভাষাসৈনিক, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, দানবীর ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হাসান শরীফের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ জুন সন্ধ্যায় বহদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ কলেজের হাসান শরীফ মিলনায়তনে ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ মুছাকলিম উল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন সুফী গবেষক এস.এম সিরাজুদ্দৌলা, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, একেএম আবু ইউসুফ, এসএম শাহনেওয়াজ আলী মির্জা, প্রাবন্ধিক এস.এম ওসমান, সোহেল তাজ, অমর কান্তি দত্ত, সাংবাদিক মোহাম্মদ রফিক ও মরহুম ভাষাসৈনিক হাসান শরীফের পুত্র শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। সভায় বক্তারা বলেছেন ভাষাসৈনিক মাওলানা হাসান শরীফ দেশ ও জাতির জন্য অবদান রেখেছেন। মাতৃভাষা বাংলা রক্ষার জন্য তার অবদান স্মরণযোগ্য। তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। কক্সবাজার এলাকায় পাহাড় রক্ষায় এবং সামাজিক আন্দোলনে হাসান শরীফ সাহেবের কথা আজও মানুষের মুখে মুখে। চকরিয়া এলাকায় মাদ্রাসা, স্কুল ও চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মসজিদ ও করবস্থান প্রতিষ্ঠা কলেছেন। বক্তারা তাঁর মতো সমাজকর্মী দেশে গড়ে উঠলে দেশ ও জাতির উপকার হবে বলে আশা প্রকাশ করেন।

No comments:

Post a Comment