Saturday, June 4, 2016

১০০ সন্তান চান ৩৫ শিশুর বাবা

পাকিস্তানের বেলুচিস্তানের জান মোহম্মদ খিলজি ১০০ সন্তানের জনক হতে চান বলে জানিয়েছেন। ৪৬ বছর বয়স্ক সর্দার জান মোহম্মদ এর মধ্যেই ৩৫ সন্তানের বাবা হয়েছেন। তার তিন স্ত্রী রয়েছে। তবে লক্ষ্য পূরণে তথা আরো ৬৫ শিশুর বাবা হতে তিনি চতুর্থ বিয়ে করতে চাচ্ছেন। প্রথম বিয়ের দশ মাসের মধ্যেই পরের দুই বিয়ে করেছিলেন জান মোহম্মদ। প্রথম বিয়ের পর দ্বিতীয় ও তৃতীয় বিয়ের ক্ষেত্রে পাঁচ মাস করে ব্যবধান ছিল তিন পত্নী ও ৩৫ সন্তান নিয়ে সংসার চালাতে মাসে খরচ হয় ১,২০,০০০ পাকিস্তানি টাকা। যা পাকিস্তানের একটি পরিবারের গড় খরচের দশগুণ বেশি। ফের বিয়ে ও সন্তান নিলে খরচ বেড়ে যাবে বহুগুণ। সেই সব নিয়ে এখন মাথা ঘামাতে নারাজ জান মোহম্মদ, আপাতত চতুর্থ স্ত্রীর জন্য খোঁজ চালাচ্ছেন তিনি। পাকিস্তান সালিসি পরিষদ জান মোহম্মদকে চতুর্থ বিয়ের অনুমতি না দিলেও চতুর্থ সতিন গ্রহণে আপত্তি নেই তার প্রথম তিন পত্নীর। স্বামীর চতুর্থ স্ত্রী এবং ১০০ সন্তানের জনক হওয়ার সওয়ারি হতে তাদের কোনো আপত্তি নেই। প্রথম তিন পত্নীর অনুমতি নিয়ে চতুর্থবার বিয়ের জন্য পাত্রী খুঁজতে ব্যস্ত জান মোহম্মদ। ফেসবুকে জোরকদমে চলছে তার চতুর্থ পত্নীর খোঁজ। যদিও জান মোহম্মদের এহেন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন এক সমাজকর্মী।

No comments:

Post a Comment