সিলেট,
নারায়নগঞ্জ ও বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৬ জন নিহত
হয়েছেন। আজ শনিবার পৃথক এ তিন দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সিলেটের হবিগঞ্জে
দুই প্রবাসী, নারায়নগঞ্জে দুইজন ও গৌরনদীতে দুইজন রয়েছেন।
সিলেট : সিলেটের হবিগঞ্জ, বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুই প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আজ শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও অন্যজন ৩০-৩৫ বছরের পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পাঠিয়েছে পুলিশ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সৌদি আবর, কাতারসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরা ৪০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়। বাসটি বাহুবলের হাফিজপুর আসা মাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ট্রাকটিকে ওভারটেক করতে যাওয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাভার্ডভ্যান উল্টে ২ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মনজুর কাদের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মনজুর কাদের জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আহত এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি। ওসি আরো বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। গাড়ির নিচে আরো বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা বাড়তে পারে। তিনি জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গৌরনদীর মাহিলারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন গৌরনদীর মাহিলারা এলাকার কালু (৩৫) ও উজিরপুর উপজেলার ধামুরা এলাকার সালাহউদ্দিন (৩৮)। পুলিশ জানায়, বেপরোয়া গতির ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। মাহিলারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। ওসি আরো জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যান। তবে ট্রাকটি আটক করা হয়েছে। ওসি আরো জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

No comments:
Post a Comment