হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার ভোরে পৌনে এক কেজি ওজনের আটটি
সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম মো.
কামাল। বাড়ি কুমিল্লায়। তিনি ভোরে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার জানান, বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটের যাত্রী কামাল ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। তাঁকে তল্লাশি করে আটটি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৮০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

No comments:
Post a Comment