ধর্মীয় উসকানির অভিযোগের মামলায় বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১
আগস্ট নতুন করে দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর
হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন
ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করতে না
পারায় বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেছেন।
২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর
হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে আসামি করে এ মামলার আবেদন
করেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু
সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা
বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তৃতার একপর্যায়ে খালেদা
জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি
ধর্মহীনতায় বিশ্বাসী।’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment