![]() |
| ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার |
বিশ্ব
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারসহ তিন কর্মকর্তা
পাঁচ বছরে বেতন ও বোনাস হিসেবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার নিয়েছেন। অন্য দুই
কর্মকর্তা হলেন মহাসচিব জেরোমি ভালকে ও অর্থ পরিচলাক মারকাস কাটানার।
২০১১-১৫ সাল পর্যন্ত মেয়াদে এসব অর্থ নেয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ফিফার আইনজীবী। এর একদিন আগে সুইস পুলিশ ফিফার কার্যালয়ে অভিযান চালায়। বৃহস্পতিবার চালানো অভিযানে অনেক কাগজপত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এগুলো ব্লাটার ও ভালকের বিষয় তদন্তের সাথে জড়িত বলে জানানো হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দুর্নীতির দায়ে ব্লাটারকে ৬ বছর ও ভালকেকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি। তবে তারা উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন।

No comments:
Post a Comment