শিক্ষাখাতে
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ বলেছেন, শিক্ষাখাতে কোনো দুর্নীতি ও অপচয় প্রশ্রয় দেওয়া হবে না। দুই
টাকার কাজ এক টাকায় করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শুক্রবার শিক্ষা
প্রকৌশল অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন
তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউশন মিলনায়তনে এ কর্মশালার অয়োজন করা হয়। এতে শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অন্যান্য বছরের চেয়ে এবারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। শিক্ষা সবকিছুর উপরে- এটা উপলব্ধি করে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। মনে রাখতে হবে আমরা বাজেটে যে অর্থ বরাদ্দ পাবো সেটা জনগণের টাকা, গরিব মানুষের টাকা। এই টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি না হয়, সে দিকে সতর্ক থাকতে হবে। এক টাকা দিয়ে দুই টাকার কাজ যাতে করা যায় সেই মনোভাব ধারণ করে কাজ করতে হবে। এই টাকার কোনো অপচয়, কোনো ধরনের অপব্যবহার মেনে নেওয়া হবে না। দুর্নীতির ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি- এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন।

No comments:
Post a Comment