বলিউড সুপার স্টার হৃতিক রোশন তার দুই
ছেলে হৃদান ও রিহানকে নিয়ে গিয়েছিলেন ইস্তাম্বুল। আজ ভোরেই তার ফেরার কথা
ছিল একটি কানেক্টিং ফ্লাইটে। কিন্তু সেই ফ্লাইট মিস করেন তিনি। এর পর জানা
যায় যে পরের দিনের আগে আর কোনো ফ্লাইট পাবেন না। এই অবস্থায় তিনি দ্বারস্থ
হন বিমানবন্দরের কয়েকজন কর্মীর। তারাই অন্য একটি ফ্লাইটে হৃতিক ও তাঁর
ছেলেদের জন্য সিটের ব্যবস্থা করে দেন। হৃতিক ইস্তাম্বুল থেকে রওনা হওয়ার
কিছুক্ষণ পরই বিমানবন্দরে বিস্ফোরণ হয়।
অর্থাৎ বলিউড তারকা যদি আরো
কিছুক্ষণ ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে থাকতেন তবে যে কী হতো
জানা নেই। যদি হোটেলেও ফিরে যেতেন তাহলেও আগামী দু’তিন দিনের জন্য
ইস্তানবুলে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আটকে পড়তেন। তিনি কারণ বিস্ফোরণের পরে
বহু আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে এবং কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে দেয়া
হয়েছে সেদেশের ডোমেস্টিক ফ্লাইটস। ভারতে ফিরে এসে টুইটারে নিজের অভিজ্ঞতার
কথা জানিয়েছেন হৃতিক। ধন্যবাদ দিয়েছেন ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মীদের।
সত্যিই তারা সাহায্য না করলে কী যে হতো তা বলা যায় না।

No comments:
Post a Comment