Thursday, June 2, 2016

রাজধানীতে র‌্যাব ২ ছাত্রকে আটকের পর আদালতে না তোলায় স্বজনদের উদ্বেগ

গত ৩১ মে রাত সাড়ে ১২টায় রাজধানীর মিরপুর থেকে দুই ছাত্রকে র‌্যাব আটকের পর আইন অনুযায়ী আদলতে না তোলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তাদের অভিভাবকেরা। গ্রেপ্তারকৃত আবু জাফরের পিতা ইসহাক আলী সরকার ও আরিফুল ইসলামের পিতা নূরুল ইসলাম বিবৃতিতে বলেন, কোন কারণ ছাড়াই আমাদের দুই সন্তান মানারাত ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবু জাফর ও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলামকে গত ৩১ শে মে রাত সাড়ে ১২টায় মিরপুর ১, রোড নাম্বার ১০ এর ৩ নাম্বার বাসা থেকে ঘুমন্ত অবস্থায় আটক করে র‌্যাব। এসময় র‌্যাব এর সাথে সাদা পোষাকের পুলিশও ছিল। গ্রেপ্তারের পর র‌্যাবের সাথে যোগাযোগ করা হলে প্রথম পর্যায়ে স্বীকার করে এবং তাদের র্যাব-৪ এর কার্যালয়ে রাখার কথা নিশ্চিত করে। কিন্তু এখ পর্যন্ত তাদের থানায় বা আদালতে হাজির করা হয়নি। এ ব্যপারে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও র‌্যাব কর্মকর্তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অথচ গ্রেপ্তারের পর ৩ ঘন্টার মধ্যে তা অভিভাবকদের অবহিত করা ও যথা সময়ে আদালতে হাজির করার জন্য সম্প্রতি বিশেষ ভাবে উচ্চ আদালত থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
কিন্তু দু:খের বিষয় র‌্যাব এর মত একটি দায়িত্বশীল সংস্থা এই বেআইনি কাজটি করছে। উচ্চ আদালতের নির্দেশনার পরও তাদের গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যাওয়া এবং তাদের আদালতে হাজির না করায় আমরা গভীর ভাবে উদ্ধিগ্ন হয়ে পড়েছি। আমাদের জানা মতে, আমাদের সন্তানরা কোন ধরণের অপরাধের সাথে জড়িত নয়। এরপরও আমাদের সন্তানেরা যদি কোন অপরাধ করে থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। কিন্তু আমাদের সন্তানদের বেলায় প্রচলিত আইন ভঙ্গ করে র‌্যাব তাদের আদালতে হাজির করেনি। যা আমাদের মনে নানা শঙ্কার জন্ম দিয়েছে। কেননা এর আগেও গ্রেপ্তারের পর অস্বীকার করে বহু নিরপরাধ ছাত্রকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় আমরা সুবিচারের দাবিতে সরকার ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি, দুই ছাত্রকে অন্যায়ভাবে কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরপরাধ প্রমানিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment