গাজীপুরের
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার
আগামী ১৫ জুন ঘোষণা করা হবে। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ বুধবার
রায় ঘোষণার এ দিন ধার্য করেন হাইকোর্ট । বিচারপতি ওবায়দুল হাসান ও
বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন
নির্ধারণ করেন। ২০০৪ সালের ৭ মে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে
হত্যা করা হয়। ঐ সময় তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই হত্যা মামলায় ২০০৫
সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন
কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি আজ শেষ
হলো।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment