Saturday, June 18, 2016

শিক্ষক হত্যাচেষ্টা: রিমান্ডে থাকা ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার সময় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার সকালে মাদারীপুরের বাহাদুর এলাকার মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন বলেন,  সকালে সদর থানার মিয়ারচর এলাকায় পুলিশ ফয়জুল্লাহকে নিয়ে অভিযানে যায়। এসময় ফয়জুল্লাহর সহযোগীরা সেখানে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এ সময় ফয়জুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর আগে জিজ্ঞাসাবাদে ফয়জুল্লাহ বলেছেন যে তিনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। গত বুধবার বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে তার বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। সেসময় স্থানীয়রা ধাওয়া করে ফয়জুল্লাহকে আটক করে পুলিশে দেয়।

No comments:

Post a Comment