রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টেলিফোনে কথা বলেছেন। বুধবার
এই দুই নেতার মধ্যে ৪০ মিনিট কথা হয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র
দিমিত্রি পেসকভ। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকেফোনালাপ সম্পর্কে বলা
হয়েছে, দুই নেতার ফোনালাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক। তুরস্কের
ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে ভয়াবহ ‘সন্ত্রাসী’ হামলায় ৪১ জন
নিহত ও ১৪৭ জন আহত হওয়ার পর এই ফোনালাপ হয়। ফোনালাপে পুতিন বলেছেন,
‘আতাতুর্ক বিমানবন্দরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে আমরা দু:খ ও ভিক্টিম
পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করছি।’ গত ২০১৫ সালের ২৪ নভেম্বর
সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার একটি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করে
তুরস্ক। তারপর মস্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান রাশিয়ার কাছে দু:খ প্রকাশ করেন।
‘সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে থেকে ঐ হামলা চালানো হয়নি বলে জানিয়েছে তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment