Wednesday, June 8, 2016

নেইমারের সাথে দীপিকা!

দেশের সেরা নায়িকার শিরোপা সমসাময়িকদের থেকে ছিনিয়ে নেয়ার পর সদর্পে তিনি পা বাড়িয়েছিলেন হলিউডে। সেখানেও তিনি নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। অবশ্য তার জন্যে ভালোই কসরত করতে হচ্ছে তাকে।
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে 'xXx: The Return Of Xander Cage' ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে হলিউডে হাতেখড়ি হতে চলেছে দীপিকা পাদুকোনের। সেই নিয়ে বলিউডও সরগরম। তবে এখানেই শেষ নয়। দীপিকার এখন বৃহস্পতি তুঙ্গে। তাই এবার ওই একই ছবিতে একটি ছোট্ট অংশে ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়ারের সঙ্গেও দেখা যাবে তাকে। তবে একই সঙ্গে স্ক্রিন স্পেস তারা শেয়ার করবেন কী না তা নিয়ে সামান্য বিভ্রান্তি আছে। বর্তমানে মুম্বাইয়ে ফিরেছেন দীপিকা। ওদিকে ছবির জন্যে শ্যুটিং শুরু করে দিয়েছেন বার্সেলোনা তারকা। অপেক্ষা ক্রমশই অস্থির করে তুলছে দীপিকা অনুরাগীদের।

No comments:

Post a Comment