Saturday, June 18, 2016

ফাইজুল্লাহ ১০ দিনের রিমান্ডে

ওপর হামলার ঘটনায় গোলাম ফাইজুল্লাহ ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি মামলা  দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশের পক্ষ থেকে ফাইজুল্লাহর ১৫ দিনের রিমান্ডের আবেদন করলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান বিকাল সাড়ে ৪টার দিকে আসামি গোলাম ফাইজুল্লাহ ফাহিমের উপস্থিতিতে এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলো  তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০), জাহিন (২০)। এছাড়াও অজ্ঞাত একাধিক আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এসআই আউব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং- ৪৫ (১৬-০৬-১৬) সূত্র জানায়, মাদারীপুর প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় দুই গ্রুপ অংশ নেয়। এতে সরাসরি অংশ নেয় গোলাম ফাইজুল্লাহ ফাহিম এবং তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০)। বাকিরা ব্যাকআপ টিম হিসেবে কাজ করে। তাদের উদ্দেশ্য ছিল মাদারীপুরের টার্গেট কিলিং শেষ করে অন্য জেলায় একই ধরনের মিশন সার্থক করা। তবে গোলাম ফাইজুল্লাহ ফাহিম জনতার হাতে আটক হওয়ায় তাদের মিশন ব্যর্থ হয়। এদিকে হামলায় আটক ফাহিমকে নিয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এছাড়া মাদারীপুর সদর থানা থেকে ১২ সদস্যের একটি টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, গ্রেপ্তারকৃত ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে ফাহিম বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জড়িত থাকার কথা বলেছে। অধিকতর তথ্যের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত ১০ দিনে রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, বুধবার বিকাল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। প্রভাষকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যাবার সময় গোলাম ফাইজুল্লাহ ফাহিম (২০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

No comments:

Post a Comment