Friday, July 15, 2016

চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে শিশুর মৃত্যু

আবদুল মজিদ, চকরিয়া: চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে এমদাদুল হোসেন আনার (৮বছর) নামে এক শিশু মারা গেছে। গতকাল ১৪জুলাই দুপুর ১টা ৩০মিনিটের দিকে চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা ঘাটপাড়াস্থ মাতামুহুরী নদীতে শিশুটি গোসল করতে নামলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। শিশু আনার উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকার মো: মনু মেস্ত্রীর পুত্র ও বাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে পাড়ার অন্যান্য ছেলেদের সাথে নিয়ে নদীতে গোসল করতে যায় এমদাদ হোসেন আনার। নদীর ওই পয়েন্টে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ড্রেজার মিশিং বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। ওই সময় শিশুটি অতর্কিত অবস্থায় নদীর চোরাগর্তে পড়ে গেলে অতিরিক্ত পানি ঢুকে ও নিশ্বাস না পেয়ে কয়েক মিনিটের মধ্যে মারা যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে নদী থেকে শিশুর লাশ উদ্ধার করে। এঘটনায় আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment