ঢাকার
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা
জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ ও
নিহতদের স্বজনেরা।
ঢাকার আর্মি স্টেডিয়ামে সকাল ১০ টা থেকে শুরু হওয়া শোক সমাবেশে এ শ্রদ্ধা জানানো হয়।
স্টেডিয়ামে একটি মঞ্চের ওপর এসময় নিহতদের কয়েকজনের কফিন রাখা হয়। এ সময় মঞ্চের ওপর বাংলাদেশসহ যে পাঁচটি দেশের নাগরিক নিহত হয়েছেন সেসব দেশের পতাকা টানানো ছিল।
অনুষ্ঠান চলাকালে নিহত বাংলাদেশীদের শোকাহত স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নিহতদের স্বজন এবং রাষ্ট্রদূতদের সাথে কিছু সময় কথা বলেন।
প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারের বিভিন্ন মন্ত্রী এবং নিহতদের স্বজনরাও শ্রদ্ধা জানান।
দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণ এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানানো হয়।
আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রোববার গুলশানে ঘটনাস্থলের কাছে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন নানা স্তরের মানুষ। রাতে ঢাকার শহীদ মিনার প্রাঙ্গনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
শুক্রবার রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ১৭ জন বিদেশী এবং তিনজন বাংলাদেশী নিহত হয়।
নিহতদের মধ্যে ৯ জন ইটালিয়, ৭ জন জাপানী এবং একজন ভারতীয় নাগরিক। অপর একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

No comments:
Post a Comment