যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি নাইট ক্লাবে গুলিতে
কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। পুলিশের বরাত দিয়ে এ
খবর দিয়েছে বিবিসি। সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে গুলি শুরু হয়। ক্লাব
ব্লু নামের ওই নাইট ক্লাবে তরুণদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
হামলার ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা
বাহিনী। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা
আশঙ্কাজনক। গুরুতর জখম নিয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায়
ভুক্তভোগীদের বয়স ১২ থেকে ২৭-এর মধ্যে। ক্লাবের বাইরে পার্কিং লটে গুলি করা
হয়। ক্লাব ব্লু তাদের ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে হামলা ঘটনায়
গভীর দুঃখপ্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। তারা আরো বলেছে, তরুণদের নিয়ে করা
ওই আয়োজনে ক্লাবের ভেতরে ও বাইরে সশস্ত্র নিরাপত্তার ব্যবস্থা ছিল। ক্লাব
বন্ধ হওয়ার সময় পিতা-মাতারা তাদের সন্তানদের যখন নিয়ে যেতে আসে তখনই হামলার
ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী তানিয়ানা নৌহাইওই এবিসি নিউজকে বলেছে, ‘তরুণদের জন্য একটি অনুষ্ঠান ছিল। সেখানে অল্পবয়সী ছেলেমেয়েরা উপস্থিত ছিল। গুলিবিদ্ধ এক তরুণকে আমি কোলে ধরে রেখেছিলাম। তার বয়স মাত্র ১৪। এছাড়া, ছোট্ট একটি মেয়ে গুলিবিদ্ধ হয়েছে যার বয়স মাত্র ১৩। এক নিরাপত্তারক্ষীর ১৩ বছরের মেয়েও গুলিবিদ্ধ হয়।’ সিরেতা গ্যারি নামের এক ব্যক্তির মেয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিল। তিনি ফক্স ৪ নিউজকে বলেন, তার পার্কিং লটের গাড়ির মাঝখান দিয়ে দৌড়ে কোনোক্রমে গুলির হাত থেকে বেঁচেছে। হাসপাতাল থেকে আহত এক তরুণ ফেসবুকে লিখেছে, ‘আমি মরতে চাই না।’
ওদিকে, একইরকম আরো দুটি গোলাগুলির ঘটনা তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর ঘটনায় একজন সামান্য আহত হয়েছে। পুলিশ এসব ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছে। প্রসঙ্গত, ৬ সপ্তাহ আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালিয়ে এক বন্দুকধারী ৪৯ ব্যক্তিকে হত্যা করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটা ছিল গুলি করে গণহত্যার সব থেকে বড় ঘটনা।

No comments:
Post a Comment