রাজধানীর
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাল টাকাসহ ১০ জনকে আটক করেছেন র্যাপিড
অ্যাকশন ব্যাটায়িলনের সদস্যরা (র্যাব)। এদের মধ্যে নয়জন বিদেশি নাগরিক।
গতকাল রোববার বিকাল ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত বসুন্ধরার কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এ সময় টাকা তৈরির সরঞ্জামও জব্দ করে র্যাব।
র্যাব-২ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ক্যামেরুনের সাতজন, কঙ্গোর দুজন ও বাংলাদেশের একজন নাগরিক রয়েছেন।
এ বিষয়ে আজ সোমবার সকালে র্যাব-২-এর দায়িত্বরত কর্মকর্তা কাউসার জানান, বিদেশি নাগরিকরা অনেক দিন ধরে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি ও বিক্রি করে আসছিলেন।

No comments:
Post a Comment