Thursday, August 18, 2016

ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে -প্রধানমন্ত্রী

সবার আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এ দিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সুস্থভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক নির্দিষ্ট সময়ের দুই দিন পূর্বে ফলাফল দিতে সক্ষম হয়েছি এ জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে অভিনন্দন জানায় অভিভাবকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব এলাকায় যারা শিক্ষার সাথে জড়িত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনাদের আন্তরিকতার কারণেই দিনের পর দিন পরীক্ষার ফল উন্নত হচ্ছে।

No comments:

Post a Comment