![]() |
| বাস ও ট্রাক |
ভারতীয়
রাষ্ট্রীয় ঋণে বিআরটিসির জন্য বিভিন্ন ধরনের ৬০০ বাস এবং ৫০০ ট্রাক কেনা
হচ্ছে। এ জন্য ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। এছাড়া জামালপুরে মেডিক্যাল
কলেজ ও নাসিং কলেজ হচ্ছে সেটিও ভারত সরকারের দেয়া ঋণের টাকায়। দু্ বিলিয়ন
ডলার ঋণ চুক্তির মধ্যে থেকে এই ঋণের টাকা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী ও জাতীয অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিরার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় বিআরটিসির প্রকল্পটিসহ মোট ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে মোট ২ হাজার ৮০৫ কোটি টাকা। যার মধ্যে ভারতীয় ঋণ ৮৭২ কোটি ৭২ লাখ টাকা। বাকিটা বাংলাদেশ সরকারের তহবিল থেকে দিতে হবে।
জানা যায়, বিআরটিসির জন্য ৩০০টি ডাবল ডেকার বাস, ২০০টি সিঙ্গেল ডেকার এসি, ১০০টি সিঙ্গেল ডেকার নন-এসি বাস ভারতের ঋনে ভারত থেকে আমদানি করা হবে। এজন্য ব্যয় হবে ৫৮০ কোটি ৮৭ লাখ টাকা। আর ৫০০ ট্রাকের মধ্যে ১৫ টনের ৩৫০টি এবং ১০ টনের ১৫০টি কেনা হচ্ছে। আগামী ২০১৮ সালের জুন নাগাদ এসব আমদানি হবে।

No comments:
Post a Comment