নিজস্ব প্রতিবেদক : চকরিয়া-মহেশখালী সড়কের চৌয়ারফাড়ি স্টেশনের পাশ্বে যাত্রীবাহী টমটম গাড়ীর
সঙ্গে বিপরীত দিক থেকে দ্রতগতিতে আসা পন্য জিপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের
ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই টমটমের একটি মহিলা যাত্রী নিহত হয়েছে। আহত
হয়েছে আরো ৫ যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করেছে। গতকাল ২২আগস্ট সোমবার
সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিলা যাত্রীর নাম আমেনা বেগম (৫৫)।
তিনি চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের মৃত গুরা
মিয়ার স্ত্রী। চকরিয়া থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, চকরিয়া থেকে
বদরখালীগামী
মালবোঝাই একটি জিপভ্যান দ্রতগতিতে যাচ্ছিল। ভ্যানটি চৌয়ারফাঁড়ি স্টেশনের
কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি টমটম বাইকের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এক মহিলা যাত্রী। খবর পেয়ে
পুলিশ দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment