ক্লাস নির্ভর ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান চকবাজার মেরন সান স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট দুপুরে
স্কুলের চকবাজার ক্যাম্পাসে বঙ্গবন্ধুর শাহাদাত দিবসের আলোচনা সভা, দোয়া
মাহফিল মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মোহাম্মদ
সানাউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং কলেজের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি
ও জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক অধ্যাপক মাসুম চৌধুরী,
বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ
সালাউদ্দিন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রাজেশ
কান্তি পাল, চিফ একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, একাডেমিক কো-অর্ডিনেটর
শিহাব উদ্দীন, উৎপল কান্তি, রনজন রায় চৌধুরী, মোহাম্মদ শওকত ওসমান, লায়ন
ডাঃ বরুণ কুমার আচার্য (বলাই), মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত প্রমূখ। সভায়
বক্তারা বলেছেন বাঙ্গালী জাতীর অভিসংবাদিত নেতা ও জাতির জনক শেখ মুজিবুর
রহমান সহ পরিবারের সকল সদস্য হত্যার সাথে জড়িত ঘাতকদের দেশের মাঠিতে এনে
বিচার সমাপ্তি করার দাবি জানান। সভায় বক্তারা বাঙ্গালী মানেই বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ও বাংলাদেশ। যতদিন বাঙ্গালী ও বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন
শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সভা শেষে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment