Thursday, August 18, 2016

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৪.৭ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে  দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এবছর এসএইচসি পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৪ শিক্ষার্থী। এর মধ্যে সিলেট বোর্ডে পাশের হার শতকরা ৬৮.৫৯ শতাংশ, কুমিল্লায় ৬৪.৪৯ শতাংশ ও রাজশাহীতে ৭৫.৪০ শতাংশ। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ৯ জুন শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মে’র এইচএসসি পরীক্ষা পিছিয়ে ১২ জুন নেওয়া হয়। ১১ থেকে ২০ জুনের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা। এই এইচএসসি ও সমমানের ফল থেকেই শিক্ষার্থীরা জিপিএ’র সঙ্গে বিষয়গুলোর নম্বরও জানতে পারবে বলে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment