Saturday, August 13, 2016

গুলশানের মামলায় হাসনাত করিমকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায়  গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, হাসনাত করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। একই ঘটনায় কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। গুলশানে নজিরবিহীন জঙ্গি হামলার এক মাস পর গত ৪ঠা আগস্ট হাসনাত ও তাহমিদকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ।

No comments:

Post a Comment