বিরোধী
দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট
আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। ঢাকা মহানগর বিএনপি নেতা হাজী আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান
শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয়
ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয়
নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারী হিড়িকে
দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। মির্জা আলমগীর বলেন, সকল মামলায় জামিনে
থাকা সত্ত্বেও কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ঢাকা মহানগর দারুস সালাম
থানা বিএনপির সভাপতি হাজী আবদুর রহমানকে মঙ্গলবার রাতে বাসা থেকে গ্রেপ্তার
করেছে পুলিশ। এটা বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি
উদাহরণ। হাজী আবদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানোর
পাশাপাশি অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment