ফিলিপাইনের পররাষ্ট্র দফতর সাময়িকভাবে হজ
পাসপোর্ট ইস্যু বন্ধ করে দিয়েছে। এর ফলে ফিলিপিনো মুসলমানদের এবারের হজ করা
কঠিন হয়ে পড়তে পারে। তবে যাদের কাছে ফিলিপাইনের স্ট্যান্ডার্ড পাসপোর্ট
রয়েছে, তাদের হজ করতে কোনো সমস্যা হবে না। ফিলিপাইনের হজ পাসপোর্ট জাল করার
সাথে জড়িত থাকার অভিযোগে ১৭৭ জন ইন্দোনেশীয়কে গ্রেফতার করার পর ফিলিপাইন
কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
গত মে মাসে এসব পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।
পরে জানা যায়, তারা ফিলিপাইনের নাগরিক নন, ইন্দোনেশিয়ার। ফিলিপাইনে
হজযাত্রীরা ন্যূনতম শর্ত পূরণ করে মক্কায় যাওয়ার সুযোগ পেতেন। হজ পাসপোর্ট
পাওয়ার জন্য তাদের তেমন কোনো যাচাইয়ের মুখে পড়তে হতো না।

No comments:
Post a Comment