শাহিদ
মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজার সদর উপজেলার ৪নং ঈদগাঁও
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ
সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট রবিবার বিকাল ৩টার সময়
পরিষদ মাঠে চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলমের সভাপতিত্বে মাষ্টার মামুন অর
রশিদের পরিচালনায় ৭নং ওয়ার্ডের এমইউপি হাফেজ জিয়াবুল হকের কোরআন তেলাওয়াতের
মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন
পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী ইউনিয়ন পরিষদের
নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, জেলা যুবলীগের সাংস্কৃতিক
সম্পাদক আওয়াগীলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু। অন্যদের মধ্যে কোরআন
হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে
মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। উদ্ভোধনী বক্তব্য রাখেন ৯নং
ওয়ার্ডে এমইউপি আবদুল হাকিম। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে সচিব এসএম ছৈয়দ
আলম নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে দুপুরের
নামাজের পর পরিষদ হলরুমে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক মেম্বার
সিরাজুল হক, ১, ২, ৩নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য নূর জাহান বেগম, ৪, ৫,
৬নং আসনের মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস, ৭, ৮, ৯নং সংরক্ষিত আসনের মহিলা
সদস্য খালেদা বেগম, সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডের মমতাজুল হক, ২নং
ওয়ার্ডের বজলুর রশিদ, ৩নং ওয়ার্ডের নুরুল হক, ৪নং ওয়ার্ডের মিজানুর রহমান
মহসিন, ৫নং ওয়ার্ডের মাহমুদুল হাসান মিনার, ৬নং ওয়ার্ডের কামাল উদ্দীন, ৮নং
ওয়ার্ডের প্রদোষ পাল মুন্না। ডিজিটাল সেন্টারের সহকারী পরিচালক শর্মিষ্টা
রূদ্র, পরিষদের দফাদার নুর মোহাম্মদ, আবদুল হাকিম, তৈয়ম গোলাল কর্মকর্তা
কর্মচারীসহ এলাকার প্রচুর সংখ্যক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব ছৈয়দ আলম বলেন- মাদক, সন্ত্রাস,
চুরি-ডাকাতি, ছিনতাই ও জুয়ার আসরসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে ঈদগাঁও ইউনিয়ন
বদ্ধ পরিকর। নিজ নিজ এলাকাকে পরিবর্তন করতে নবনির্বাচিত মেম্বারদের
নির্দেশ দেওয়ার পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করেন। সুস্থ ও
জবাবদিহিতামূলক গ্রাম আদালত পরিচালনা করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
সরকারী কোন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করা
হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment