স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্র।
যেখানে দেশের স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক মদতও রয়েছে। এই ষড়যন্ত্র
মুসলমানদের সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। তবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের
মানুষ রুখে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জে অভিযানে তামিম চৌধুরী চ্যাপ্টার শেষ
হয়েছে। অচিরেই মেজর জিয়া চ্যাপ্টার শেষ হবে। শনিবার বিকালে রাজশাহীর
বাগমারায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্টমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার সব সময়ই
দেশের জনগণের কথা ভাবেন এবং বলেন। দেশের জনগণের শান্তি রক্ষা করতে বর্তমান
সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। গুটি কয়েক খারাপ লোকদের কারণে দেশের
ভাবমূর্তি ক্ষুন্ন হবে তা কোনভাবেই সরকার মেনে নিবে না। তিনি বলেন,
নারায়ণগঞ্জে পাইকপাড়াতে জঙ্গি আস্তানায় অভিযানে গুলশান হলি আর্টিজান
রেস্তোরাঁয় হামলার মুল পরিকল্পকারী তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছে।
তামিম চৌধুরীর চ্যাপ্টার আজ শেষ হয়েছে এবং অচিরেই মেজর জিয়ার চ্যাপ্টারও
শেষ হবে। বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
রাখেন, সংসদ সদস্য আক্তারহাজান, পবা-মোহনপুরের সাবেক সংসদ সদস্য মেরাজ
উদ্দীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
সহ-সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ।Sunday, August 28, 2016
বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্র -স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্র।
যেখানে দেশের স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক মদতও রয়েছে। এই ষড়যন্ত্র
মুসলমানদের সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। তবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের
মানুষ রুখে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জে অভিযানে তামিম চৌধুরী চ্যাপ্টার শেষ
হয়েছে। অচিরেই মেজর জিয়া চ্যাপ্টার শেষ হবে। শনিবার বিকালে রাজশাহীর
বাগমারায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্টমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার সব সময়ই
দেশের জনগণের কথা ভাবেন এবং বলেন। দেশের জনগণের শান্তি রক্ষা করতে বর্তমান
সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। গুটি কয়েক খারাপ লোকদের কারণে দেশের
ভাবমূর্তি ক্ষুন্ন হবে তা কোনভাবেই সরকার মেনে নিবে না। তিনি বলেন,
নারায়ণগঞ্জে পাইকপাড়াতে জঙ্গি আস্তানায় অভিযানে গুলশান হলি আর্টিজান
রেস্তোরাঁয় হামলার মুল পরিকল্পকারী তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছে।
তামিম চৌধুরীর চ্যাপ্টার আজ শেষ হয়েছে এবং অচিরেই মেজর জিয়ার চ্যাপ্টারও
শেষ হবে। বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
রাখেন, সংসদ সদস্য আক্তারহাজান, পবা-মোহনপুরের সাবেক সংসদ সদস্য মেরাজ
উদ্দীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
সহ-সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment