গাজীপুর
ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির চার নারী সদস্যের ৫
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পুলিশের আবেদনের
প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম
প্রণব কুমার হুই। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আলতাফ হোসেন
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, ওই চার নারী
সদস্যকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন করেন
মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওসি মো. শাহজালাল আলম। এ
আবেদনের প্রেক্ষিতে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার
গভীর রাত থেকে সোমবার সকালের মদ্যে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে
জঙ্গি সন্দেহে ওই চার নারী সদস্যকে আটক করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment