মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া। বিকালে যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয়। এতে খালেদা জিয়ার সঙ্গে
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু
মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে দলের মহাসচিব সাংবাদিকদের
সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বৈঠকে গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা,
মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কথা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে
জঙ্গিবাদের ঘটনা ঘটেছে এসব বিষয়েও আলোচনা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ
ইস্যুতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে
চায় বলে কেরি জানিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে
তিনি বলেন, আগামী নির্বাচন ও গণতন্ত্র সব নিয়ে কথা হয়েছে। সন্ত্রাস ও
জঙ্গিবাদ নির্মূলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment