Saturday, August 27, 2016

লাকসামে মাইক্রোবাস খাদে, নিহত ৫

কুমিল্লার লাকসাম উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৩ জনসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছিলোনিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইউনূস মিয়া (৬১), তার স্ত্রী শ্যামনা বেগম (৫৫) ও ছেলে ওমর ফারুক (৩২)। তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। নিহত বাকি দুজন হলেন লক্ষ্মীপুরের নুরুননবী (২৮) ও নোয়াখালীর লাতু মিয়া (৩৯)। পুলিশ জানায়, মাইক্রোবাসটি নোয়াখালীর দিক থেকে ঢাকায় যাচ্ছিল। ছিলোনিয়া ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি গভীর খাদে পানির মধ্যে পড়ে যায়। হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, রাতেই লাশ পাঁচটি উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment