নিজস্ব
প্রতিবেদক: জেলার ব্যাস্ততম বানিজ্যিক এলাকা ও উপকুলের সবচেয়ে
গুরুত্বপুর্ণ বড় বাজার চকরিয়া উপজেলার বদরখালী বাজার। এ বাজারে মহেশখালী,
মাতারবাড়ী, পেকুয়া ও কুতুবদিয়ার হাজার হাজার ব্যাবসায়ী প্রতিনিয়তা ব্যবসা
করে আসছে। আর এ বাজারেই পবিত্র কোরবানীর ঈদকে সামনে রেখে গরুর বাজার নামে
গলাকাটা বানিজ্য করে যাচ্ছে একটি মহল । গরু বিক্রি হউক আর না হউক প্রবেশ
ফিঃ ১০০ ( একশত) টাকা , আর বিক্রি করলে হাচিঁলের নামে ২৫০ থেকে ৪০০ টাকা
পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগিরা। বাজার ডাককারী নাজিম
উদ্দিন অবৈধভাবে গরুর বাজারের নামে আলাদা এধরনের চাঁদাবাজি করে যাচ্ছে এমন
অভিযোগ ব্যবসায়ীদের। অথচ আলাদা গরুর বাজার নামে বদরখালী বাজারে কোনধরনের
বাজার ডাক হয়নি।এ বিষয়ে বদরখালী বাজার ডাককারী নাজিম উদ্দিনের সাথে
০১৮৮১৬০২৬৫৬ মোবাইল ফোনে কল করা হলে তিনি, সাংবাদিক পরিচয় দিয়ে গরুর
বাজারের কথা বলতেই ফোন কেটে দয়ে। তারা অবৈধভাবে একটি গরু থেকে দুবার কিভাবে
চাঁদাবাজি করছে এমন বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহেদুল ইসলাম নিউজ সিটিজি কে বলেন, এ ধরনের গরু থেকে বদরখালী বাজারে টোল
আদায় করলে অবৈধ। বদরখালীতে আলাদা কোন গরুর বাজার ডাক হয়নি। বাজারের
স্বাভাবিক হাচিঁলের মতো হাঁচিল (টোল) আদায় করতে পারবে শুধু। এটা খতিয়ে
দেখা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment