Wednesday, September 7, 2016

ঢাবির দুই শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় দুইজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান। আজ এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, গতকাল পানিতে ডুবে দুইজন মেধাবী ছাত্রের অকাল ও করুন মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত হয়েছি।মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে জান্নাতবাসী এবং তাদের পরিবারবর্গকে এই বিশাল কষ্ট সইবার মত ক্ষমতা দান করুন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ঢাবির অর্থনীতি বিভাগের ছাত্র মরহুম আবরার তাজুয়ার নির্ঝর ও আহমেদ হাসান এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ ও আত্নীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আরেক শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী মরহুম আবরার তাজুয়ার নির্ঝর ও আহমেদ হাসান এর আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment