ঈদুল
আজহা উপলক্ষে দেশের প্রধান
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যক্রম ১১ থেকে ১৭ সেপ্টেম্বর
পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের
বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৯
থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৯ দিন ডিএসইর সব ধরনের কার্যক্রম বন্ধ
থাকবে।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে,
ঈদের আগে ৮
সেপ্টেম্বরই ডিএসইতে শেষ লেনদেন
হবে। ঈদের পর ১৮ সেপ্টেম্বর থেকে ডিএসইতে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু
হবে। তবে সরকারি ঘোষণার সঙ্গে সংগতি রেখে ২৪ সেপ্টেম্বর ডিএসইর লেনদেন ও
দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এখনো তাদের ছুটি-সংক্রান্ত বিষয়ে কোনো
সিদ্ধান্ত জানায়নি।

No comments:
Post a Comment