Monday, September 12, 2016

ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ‘দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’

ট্যাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনার ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসাবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আজ দুপুরে রাজধানীর প্রেসক্লাব এলাকায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে শ্রমিকদের একটি গ্রুপ মিছিল করেছে। তারা ব্যানারে উল্লেখ করেছে শ্রমিকরা মুনাফার নির্মম শিকার। একের পর এক এমন ঘটনাকে দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড বলে তারা আখ্যায়িত করেন। তারা এসব পরিস্থিতি সৃষ্টির পেছনে দায়ী সরকারী কর্মচারী ও মালিক শ্রেণীকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণও দাবি করেন। একই এলাকায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নামের একটি সংগঠন মাবনবন্ধন করেছে। তারাও কারখানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেছে।

No comments:

Post a Comment