Wednesday, September 21, 2016

দেড় কোটি ডলার দু’একদিনের মধ্যে ফিরছে

ফিলিপাইনের আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংককে উদ্ধার হওয়া যে  দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে বলেছে তা দুই-একদিনের মধ্যেই হাতে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বোধহয় আইদার আমরা পেয়ে গেছি, বা পাচ্ছি আজকে-কালকের মধ্যে। আমার মনে হয় আমরা পেয়েই গেছি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় ১ বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা চালায় হ্যাকাররা। কিন্তু তারা ম্যানিলায় রিজাল ব্যাংকের ৪ অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার পাঠাতে সক্ষম হয়। গত মে মাসে ফিলিপাইন সিনেটের শুনানিতে ক্যাসিনো ব্যবসায়ী চুরি যাওয়া রিজার্ভের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার আছে বলে জানান। কিন্তু তিনি মাত্র ১৫ মিলিয়ন ডলার ফেরত  দেন। বাকি অর্থের হদিস এখনো কিছু জানা যায়নি। উদ্ধার হওয়া এই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ দেয়।

No comments:

Post a Comment