কক্সবাজারে
ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ক্রিকেট ম্যাচ আর ম্যাচ রইল না। লুকোচুরি খেলাই মনে
হলো মাস্টার্স ও ইস্পাহানি চিটাগং মাস্টার্র্সের ম্যাচটি। দুই ইনিংস মিলে
প্রায় ৯ বার বৃষ্টির এমন খেলা চলে। আর এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আকরাম খানের
চিটাগাংকে ২১ রানে হারিয়েছে নাইমুর রহমান দুর্জয়ের ঢাকা বিভাগ। কক্সবাজার
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে শুক্রবার টস জিতে প্রথমে
ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চিটাগাং অধিনায়ক আকরাম খান। ঢাকা বিভাগ
ব্যাটিংয়ে নেমে রশিদুল হক সুমনের দৃঢ়তায় নির্ধারিত ১২ ওভারে আট উইকেটে ৯২
রান করে। ২৫ বলে একটি চার ও দুইটি ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন রশিদুল। এ
ছাড়া সানোয়ার হোসেন ১৭ ও মেহরাব হোসেন অপি ১৪ রান করেন। চিটাগাংয়ের পক্ষে
২৪ রানে ৩টি উইকেট পান আহসানউল্লাহ। এ ছাড়া দুইটি উইকেট নেন হুমায়ূন কবির।
৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঁচ
উইকেটে ৭১ রানই করতে পারে চিটাগাং। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন
মিনহাজুল আবেদিন নান্নু। এ ছাড়া ওয়াসেল উদ্দিন ১৬ ও আকরাম খান ১১ রান করেন।
ঢাকার পক্ষে সাইফুল ইসলাম, দীপু রায়, আনিসুর রহমান, জাকির হোসেন ও মনিরুল
ইসলাম তাজ একটি করে উইকেট পান। ম্যাচসেরা হন ঢাকার রাশিদুল হক সুমন।
রাজশাহীর বিদায়
এদিকে টানা দ্বিতীয় ম্যাচে হেরে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল থেকে বিদায় নিলো খালেদ মাসুদ পাইলটের রেনেসাঁ রাজশাহী মাস্টার্স। লংকা-বাংলা অল স্টারস মাস্টার্সের কাছে ১৩ রানে হেরে বিদায় নেয় তারা। মাসুদুর রহমান মুকুল এবং নাসিরুল নাহিদের বোলিং তোপে দারুণ জয় পায় অলস্টারর্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে অলস্টারর্স। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জাভেদ ওমর ও এহসানুল হক সেজানের ব্যাটিংয়ে ৪৯ রান করে। এরপর নির্ধারিত ১০ ওভারে চার উইকেটে ৭২ রান করে অলস্টারর্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন জাভেদ। এ ছাড়া সেজান ২৩ ও হাসিবুল হোসেন শান্ত ১৩ রান করেন। ৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুকুল এবং নাহিদের তোপে পড়ে রাজশাহী। ফলে নির্ধারিত ১০ ওভারে সাত উইকেট হারিয়ে ৫৯ রানই করতে পারে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন বিপ্লব। এ ছাড়া মুশফিক বাবু ১১ ও আলমগীর কবির ১০ রান করেন। অলস্টারসের পক্ষে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন নাহিদ। এ ছাড়া ৮ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুকুল।

No comments:
Post a Comment