ভারতের রাজধানী দিল্লিতে ৩ বছরের এক
শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে
পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব দিল্লির অমর কলোনিতে। গতকাল বুধবার এ
ব্যাপারে মামলা হওয়ার পর গত রাতেই আটক করা হয় ওই ব্যক্তিকে। গতকাল বুধবার
সকালে মেয়েটি তার মাকে তার গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। মায়ের
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তাদের একই ভবনের দ্বিতীয় তলার ‘আঙ্কেল’
তাকে তার ঘরে ডেকে নিয়ে যৌন নিগ্রহ করেছে। এই বিষয়টি শিশুটির মা জানতে
পারার পরেই অমর কলোনি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান। পুলিশ অভিযুক্তের
বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত
শুরু করে।
শিশুটি পুলিশকে জানিয়েছে, ওই ব্যক্তি তাকে মিষ্টি ও চিপস দেয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যেত। এরপরই তাকে যৌন নিগ্রহ করত। ডাক্তারি পরীক্ষাতে প্রমাণ হয়ে যায় শিশুটিকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে। এরপরেই পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। অভিযুক্ত ব্যক্তি কোনও মানসিক সমস্যার শিকার কিনা তা খতিয়ে দেখতে ডাক্তারি পরীরক্ষা করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু রাজধানী দিল্লি যে আজও সুরক্ষিত নয় তা আরও একবার প্রমাণ হলো এই নৃশংস ঘটনার মধ্য দিয়ে।
সূত্র: টাইমস অব ইনডিয়া

No comments:
Post a Comment