পবিত্র
হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। আজ শনিবার দুপুরে সৌদি
এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরন করেন তারা। ৫৭০ আসনের এ ফ্লাইটটিতে কয়েকজন বাদে বাকী সবাই হাজী ছিলেন
বলে জানিয়েছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা।
এর আগে বিমানবন্দরে দু’টি আগমনী টার্মিনালে হাজীদের স্বজনেরা সকাল থেকেই অপেক্ষা করতে থাকেন। সুস্থভাবে হজ করে ফিরে আসা হাজীদের অভিনন্দন জানাতে সাধারণ মানুষও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। টার্মিনাল থেকে বের হওয়ার সাথে সাথে স্বজনেরা তাদের জড়িয়ে ধরেন। এরপর গাড়ি নিয়ে সোজা গন্তব্য রওয়ানা দেন।
আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরান ঢাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, তার আত্মীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাতের ফ্লাইটে দেশে আসছেন।
তিনি বলেন, হাজীদের রিসিভ করতে তাদের টার্মিনাল পর্যন্ত যেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। গাড়িও পার্কিং এলাকায় রাখা যাচ্ছে। কোনো বিশৃংখলা তার চোখে পড়েনি বলে জানান তিনি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ-ফ্লাইট আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন। তবে রাত পৌনে ৯টায় এরিপোর্ট লেখার সময়ে জানা গেছে ফ্লাইটটি রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।
মোশাররফ হোসেন জানান, প্রথম ফ্লাইটে মোট ৪১৯ জন হাজী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ফিরতি হজ কার্যক্রম এক মাস ধরে চলবে এবং এ কার্যক্রমের সর্বশেষ ফ্লাইটটি পরিচালিত হবে আগামী ১৭ অক্টোবর। এ সময় পর্যন্ত সর্বমোট ৪৯ হাজার ৫৪৫ জন হজ যাত্রী ফিরে আসবেন।
মাসব্যাপী ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় ডেডিকেটেড ও শিডিউল মিলিয়ে মোট ১৩৭টি ফ্লাইট পরিচালিত হবে। এ সময়ে জেদ্দা-চট্টগ্রাম ও জেদ্দা-সিলেট রুটে সরাসরি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালিত হবে।

No comments:
Post a Comment