রিশাকে
হত্যার কথা স্বীকার করেছে বখাটে ওবায়দুল খান। রিমান্ডে পুলিশের
জিজ্ঞাসাবাদে সে শুরুতেই এই স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে। রমনা থানা
হেফাজতে রেখে ওবায়দুলকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের
মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান।
গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ওই
স্কুলেরই অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) ছুরিকাঘাত করে
ওবায়দুল। ওবায়দুল রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের
একটি দর্জি দোকানের কাটিং মাস্টার। রিশাকে সে আগে থেকেই উত্তক্ত করে
আসছিলো। ছুরিকাহত অবস্থায় রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা
হলে ২৮ আগস্ট সে মারা যায়।
এদিকে, এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত বুধবার সকালে
নীলফামারীর ডোমার উপজেলা থেকে গ্রেফতার হয় ওবায়দুল। ওইদিন রাতেই তাকে
ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তাকে আদালতে
পাঠায়। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে
জিজ্ঞাসাবাদের শুরুতেই রিশাকে হত্যার কথা স্বীকার করেছে ওবায়দুল। ঘটনার পরই
সে ঢাকা ছেড়ে চলে যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ধারণা ছিলো সে গা ঢাকা
দিয়ে থাকতে পারবে। বেশি সমস্যা হলে সীমান্ত পাড়ি দিবে।
মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেছেন, কি কারণে ওবায়দুল
খুন করেছে তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে আরো কারো সম্পৃক্ততা
রয়েছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যেই সে এই খুনের
সাথে জড়িত বলে স্বীকার করেছে।

No comments:
Post a Comment