Sunday, September 11, 2016

চট্টগ্রামে বস্তিতে আগুন, মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বস্তি আগুনে পুড়ে গেছে। সেখানের একটি পোড়া ঘর থেকে মা-মেয়ের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর দমকল কর্মীরা। নিহতরা হলেন- মা ফাতেমা বেগম (২৭) ও মেয়ে মারজান (৩)।
শনিবার ভোরে ইপিজেড এর মধ্য হালিশহর রেল লাইনের পাশের বস্তিতে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর ভুপেন কান্তি বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর রাত মধ্য হালিশহর রেল লাইনের পাশের ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে বেশ কয়েকটি বস্তিঘর পুড়ে যায়। এসময় ঘুমে থাকায় মা ফাতেমা বেগম ও মেয়ে মারজান আগুনে পুড়ে মারা যায়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment