Thursday, September 29, 2016

ভারতীয় সেনাদের গুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের সাথে গোলাগুলিতে ২ পাকিস্তান সেনা নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ডি ফ্যাক্টো সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিমবার, হট স্প্রিং, কেল ও লিপা সেক্টরে বৃহস্পতিবার ভোরে ৬ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার ডি ফ্যাক্টো সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনী গোলাবর্ষণ ঘটায়।
দু’দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। বিরোধপূর্ণ কাশ্মীরকে ভারত-পাকিস্তান উভয়ই নিজেদের ভূমি হিসেবে দাবি করে থাকে। এ নিয়েই চলে আসছে এ দু’দেশের সীমান্ত বিরোধ।
ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ : পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য
নিয়ন্ত্রণরেখা বরাবর (লাইন অব কন্ট্রোল) ভারতীয় বাহিনী কোনো ধরনের উস্কানি ছাড়াই পাকিস্তানি অবস্থানে গুলিবর্ষণ করেছে বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে। আর ভারতীয় গুলিতে তাদের দুই সেনাসদস্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, ভারতীয় বাহিনী ভিমবার, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে গুলি চালিয়েছে। তবে পাকিস্তানি সৈন্যরাও সমুচিত জবাব দিয়েছে। পাকিস্তান বাহিনী জানায়, ভোররাত ২.৩০ থেকে সকাল ৮টা পর্যন্ত গুলিবর্ষণ চলে।
>>>সূত্র : দি নিউজ @নয়া দিগন্ত

No comments:

Post a Comment